ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

মাধবপুরে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে মাধবপুরে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) সকাল ৯ টা থেকে মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাধবপুর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এসে শেষ হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, কোটা না মেধা? মেধা মেধা। পরে দুপুর ১ টায় শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেন।

আন্দোলনে আসা শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিনে সারা দেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ অন্যায়ভাবে হামলা করে। আমরা তার প্রতিবাদ জানাতেই এই মিছিলে এসেছি। এই আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের। আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, আজকের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছি। আগামী দিনেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে বলে সাধারণ শিক্ষাথীরা ঘোষণা দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
১৮২ বার পড়া হয়েছে