ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪

মাধবপুরে গাঁজাসহ দুই পাচারকারী গ্রেপ্তার

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুরের মনতলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় গাজা সহ দু’পাচারকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এস. আই দ্বীন মোহাম্মদ উপজেলার মনতলা এলাকায় চেক পোস্ট বসিয়ে একটি অটোরিকশা (সিএনজি)কে আটক করে তল্লাশি চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাজা সহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের জহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০) কেশবপুর গ্রামের মৃত সাচ্চু মিয়ার স্ত্রী সার বানু (৪০)-কে আটক করে।

এসময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অটো রিক্সা (সিএনজি) টি জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাধবপুর চুনাগড় সার্কেলের আজিজুর রহমান সরকার বলেন মাধবপুরকে মাদকমুক্ত করার জন্য পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
১৯২ বার পড়া হয়েছে