ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় আইনজীবী খুন

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব (২৫) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত হয়েছেন। এঘটনায় আরো একজন গুরুতর আহত ও দুই নারীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) সকালে সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায় উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এ নিয়ে গ্রাম্য সালিসে সমাধান না হয়ে আদালতে মামলাও হয়।

শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে বিরোধপূণ জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়ায়। এক পর্যায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব, হেলাল উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নিহত রকিবের পিতা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রূপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করেন ভোগদখল করে আসছিলেন। এই জমির পূর্ব মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আরএস রেকর্ডে এই জমি চলে যায় খলিল মিয়া গংদের নামে। এ নিয়ে একাধিক সালিসে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানী আদালতে মামলা করেন।

তিনি জানান, তার ছেলে ইমাদ উদ্দিন রকিব সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে আইন শিক্ষায় অনার্স মাস্টার্স করে মৌলভীবাজার জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। বর্তমানে বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেব।।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
১৯৮ বার পড়া হয়েছে