ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। সাধারণ নির্বাচনে তার দল নিরঙ্কুশ জয় পাওয়ার পর আজ স্থানীয় সময় শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ২০১০ সালের পর এই প্রথম লেবার পার্টি থেকে কেউ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন স্টারমার। ভাষণে তিনি বলেন, জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছে। তবে এই পরিবর্তনের জন্য সময় লাগতে পারে। কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন হবে। তবে পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে।

নতুন নতুন বিদ্যালয় ও ঘর নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আমার মতো খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’

৬১ বছর বয়সী কিয়ার স্টারমার রেইগেট গ্রামার স্কুল, ইউনিভার্সিটি অব লিডস ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে পড়ালেখা করেছেন।

তার স্ত্রী ভিক্টোরিয়া আলেকজান্ডার এনএইচএসের একজন ওকুপেশনাল থেরাপিস্ট। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৫ সাল থেকে স্টারমারের সংসদীয় আসন হলবর্ন ও সেন্ট পানক্রাস।

লেবার পার্টির নেতা স্টারমার নিজেকে শ্রমিক শ্রেণির একজন বলে পরিচয় দেন। তার বাবা ছিলেন টুলমেকার, মা নার্স।

২০১৫ সালে উত্তর লন্ডনের হোলবর্ন ও সেন্ট পানক্রাস থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০১৯ সালের নির্বাচনে দলের ভরাডুবির পর স্যার কিয়ার স্টারমার ২০২০ সালের এপ্রিলে দলের নেতা হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
১৯৬ বার পড়া হয়েছে