ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

রিজওয়ান-সালমানের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রেকর্ড গড়লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে পাকিস্তান। দুই দলের বিপক্ষেই জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাই পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি ছিল কার্যত সেমি-ফাইনালের মতোই। যেখানে প্রোটিয়াদের ৬ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান।

করাচিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ওয়ানডেতে রান তাড়ায় এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়।

বড় লক্ষ্য তাড়ায় ভালো শুরু এনে দেন ফখর জামান। তার ২৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে ২ উইকেট হারিয়ে ৯১ রান তোলে পাকিস্তান। এর পরপরই বাবর আজমও ফেরেন। তাতে একশর আগেই ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে তারা।

তবে চতুর্থ উইকেট জুটিতে রীতিমতো অসাধ্য সাধন করেছে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান। তারা ২৬০ রানের জুটি গড়েছেন। যা পাকিস্তানের হয়ে ওয়ানডেতে যে কোনো উইকেটেই তৃতীয় সর্বোচ্চ। দুজনেই পেয়েছেন সেঞ্চুরি। ১২২ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান। আর ১০৩ বলে ১৩৪ রান করেন সালমান।

এর আগে দক্ষিণ আফ্রিকাকে ভালো শুরু এনে দেন টনি ডি জর্জি ও বাভুমা। তাদের দুজনের ব্যাটে উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলে তারা। ২২ রান করা ডি জর্জির বিদায়ে ভাঙে তাদের জুটি। এরপর শাকিলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফেরেন সাউথ আফ্রিকার অধিনায়ক। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপের দিনে ৮২ রান করেছেন বাভুমা।

অভিষেকে চমক দেখানো ব্রিটজে এদিন পেয়েছেন ফিফটি। তিনি আউট হয়েছেন ৮৩ রানের ইনিংস খেলে। পরবর্তীতে ক্লাসেন ও কাইল ভেরেইনা মিলে দক্ষিণ আফ্রিকাকে টেনে নিয়ে যান। ক্লাসেন ৮৭ রান করে ফিরলেও ভেরেইনা অপরাজিত ছিলেন ৪৪ রানে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে