ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

লাইলাতুল কদরের সন্ধানে আল-আকসায় ১ লাখ ৮০ হাজার মুসল্লির নামাজ আদায়

ধর্ম ও জীবন ডেস্ক

রমজানের শেষ দশকে বিশেষ এ সময়ের কোনো এক বেজোড় রাত্রিতেই রয়েছে মহিমান্বিত রজনী লাইলাতুল কদর। এরই সন্ধানে পবিত্র আল আকসা মসজিদে ইবাদত-বন্দেগির জন্য উপস্থিত হন লাখো মানুষ। ক্ষমা প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা।

আল আকসা মসজিদ দেখভালের দায়িত্বে থাকা ইসলামিক ট্রাস্টের তথ্য অনুযায়ী, বুধবার রাতে সেখানে নামাজ আদায় করেছে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের বিভিন্ন এলাকাসহ দূর-দুরান্ত থেকে আসেন মুসল্লিরা। তবে ইসরায়েলি বাহিনীর হেনস্তা থেকে রেহাই মেলেনি এবারও। মসজিদে প্রবেশের আগে একের পর এক চেক পয়েন্ট। মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। তল্লাশির কবলে সাধারণ মুসল্লিরা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে গেট পার হতে হয়ে যায় বিকেল।

পশ্চিম তীরের বাসিন্দা জাকিয়েহ আওয়াদ বলছেন, চেক পয়েন্টে ভীষণ ভোগান্তি হয়েছে। তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে ঢোকার সুযোগ পেয়েছি। অনেক গেট বন্ধ করে রেখেছে। যখন আল আকসায় প্রবেশের অনুমতি পেলাম, কি যে আনন্দ হয়েছে! কেঁদে ফেলেছিলাম।

অবশেষে প্রিয় মসজিদে প্রবেশ। তারাবিহ’সহ সারারাত ইবাদত বন্দেগি। মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পন। গাজাবাসীর মুক্তি চেয়ে ইবাদাতকারীরা বিশেষ দোয়া করেন।

প্রতিবারের মতো চলতি রমজানের আগেও পবিত্র আল আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলিরা। বিশাল এ মসজিদে প্রায় ৩ লাখ মানুষের নামাজের ব্যবস্থা রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
২৭৯ বার পড়া হয়েছে