ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

কাবায় একদিনে রেকর্ডসংখ্যক মানুষের ওমরা পালন

আব্দুল্লাহ আল মামুন, সৌদি আরব প্রতিনিধি

বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলিমদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ হচ্ছে পবিত্র কাবা আর বৃহস্পতিবার (৬ মার্চ) কাবায় প্রবেশ করেছেন ৫ লাখ ওমরাহযাত্রী। যা এর আগে কখনো হয়নি। কাবায় একদিনে এতসংখ্যক ওমরাহযাত্রীর প্রবেশের ঘটনা এই প্রথম।

শুক্রবার (৭ মার্চ) কাবা ও মসজিদে নববি রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ দ্য জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড প্রোফেট’স মস্ক এর বরাত এই তথ্য জানানো হয়।

এদিকে ওমরাহ ও হজযাত্রীদের এই জমায়েত সামলাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দ্য জেনারেল প্রেসিডেন্সি। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে স্টেট অব দ্য আর্ট মনিটরিং ব্যবস্থার ব্যবহার। এই ব্যবস্থায় রাডার সেন্সরের মাধ্যমে কাবায় প্রবেশ করা মুসল্লিদের রেকর্ড রাখা হয়। এছাড়া মুসল্লিদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য কাবা চত্বরের বিভিন্ন স্থানে স্মার্ট ক্যামেরাও লাগানো হয়।

সেন্সর ও এআই চালিত এই যৌথ নজরদারি ব্যবস্থা হজ ও ওমরাহযাত্রীদের ভিড় ব্যবস্থাপনার কাজটি সহজ করেছে কর্তৃপক্ষের জন্য। বিশেষ করে মাতাফ (কাবার চারপাশের এলাকা) এবং মাসা (সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যবর্তী এলাকা) এলাকায় ওমরাহ্‌ যাত্রীদের ভিড় ব্যবস্থাপনায় এই যৌথ নজরদারি ব্যবস্থা সফল ভাবে কাজ করছে ।

উল্লেখ্য,কাবার এলাকা জুড়ে নিয়মিত নিরাপত্তা টহল পরিচালিত হয়ে থাকে। ওমরাহযাত্রীদের সংখ্যা বেশি থাকার কারণে রোজার সময় বিশেষ নিরাপত্তা টহল দল সার্বক্ষণিক কাজ করছে ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
২৬৮ বার পড়া হয়েছে