ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার Logo ঘুষ নেওয়াকে যৌক্তিক দাবি করা চুনারুঘাটে সেই এএসআই প্রত্যাহার Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক

শায়েস্তাগঞ্জের প্রীতি দেব প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে মনোনীত

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রুপের গার্লস ইন স্কাউটস সদস্য প্রীতি দেব স্কাউটিংয়ে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন। উপজেলার নিশাপট গ্রামের গোপেশ চন্দ্র দেব ও সুমা রানী দেবের কন্যা প্রীতি দেব হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে এইচএসসিতে অধ্যায়নরত।

সোমবার (৬ জানুয়ারি) রাতে প্রীতি দেবের প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে মনোনীত হওয়ার তথ্য দেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউটস গ্রুপের গ্রুপ স্কাউট লিডার মো. সাইফুল ইসলাম ও বর্তমান রোভার মেট আল আমিন। এর আগে ২ জানুয়ারি প্রীতি দেবের মনোনয়নপত্র আসে।

জানা গেছে, প্রীতি দেব ২০১৯ সালে স্কাউটসের সাথে যুক্ত হন। পরবর্তীতে ২০২২ সালে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ডের যোগ্যতা অর্জন করে আবেদন করেন। পর্যায়ক্রমে উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ডে অন্তর্ভুক্ত হন।

রোভার মেট আল আমিন জানান, প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড হচ্ছে স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড, যা মহামান্য রাষ্ট্রপতি প্রদান করেন। ফলে নিঃসন্দেহে এটি স্কাউটদের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। তাই প্রত্যেক স্কাউটের স্বপ্ন থাকে প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত হওয়ার। জেলাতথা এ অঞ্চলে প্রথম সেই স্বপ্ন পূরণ হয়েছে প্রীতি দেবের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
১৭১ বার পড়া হয়েছে