ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

শায়েস্তাগঞ্জে বিএনপির দুই নেতা গ্রেফতার

শাহ্ মোস্তফা কামাল, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম ও নুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আছকির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগষ্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নুরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত ফজলুল করিম নুরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আছকির মিয়া একই পরিষদের মেম্বার।

পুলিশ জানায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই উপজেলার নছরতপুরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০১ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হুসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন জানান, পুলিশ এসল্ট মামলায় তারা দুইজনই এজহারভূক্ত আসামী।

ফজলুল করিম ১ নম্বর আসামি। তাদের আগামীকাল সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
২১১ বার পড়া হয়েছে