ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জ অলিপুরে রাসেল মার্কেটে তালা দেয়ার ঘটনায় র‌্যাবের হাতে ২ চাঁদাবাজ আটক

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জ অলিপুরে রাসেল মার্কেটে সন্ত্রাসী হামলা ও জোরপূর্বক তালা দেয়ার ঘটনায় দুই চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার রাতে শহরের ব্যবিস্টেন্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, হবিগঞ্জ সদর দড়িয়াপুর গ্রামের খিরাজ মিয়ার পুত্র জিয়াউর রহমান জিয়া (৩৬) ও উলুহর ব্রাহ্মণডোরা গ্রামের মৃত খুকু মিয়ার পুত্র জসিম মিয়া (৪০)।

জানা যায়, উপজেলার অলিপুরে রাসেল মার্কেটে চাঁদাবাজদের কথা মতো চাদা নেয়া দেয়ায় দেশীয় অস্ত্র নিয়ে জিয়াউর রহমান জিয়া জসিমসহ একদল সন্ত্রাসী অতর্কিত হামলা ভাংচুর লুটপাট চালায়। এসময় বেশ কয়েকজন ব্যবসায়ীদের মারধর করে আতংক সৃষ্টি করে। তাদের এমন ত্রাসের শিকার হয়ে স্হানীয় লোকজন নিজেদের প্রান বাচাতে দিকবেদিক ছুটাছুটি করতে দেখা যায়।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সদর উপজেলার দরিয়াপুর গ্রামের কিরাজ মিয়ার পুত্র জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন মিলে পুলিশ প্রশাসনের নাকের ডগায় অলিপুরে ত্রাসের রাজত্ব করে আসছে।

ব্যাবসায়ী টনু মিয়া অভিযোগ করেন, জিয়াউর রহমান জিয়া হঠাৎ করে আমার দোকানে এসে ৫ লক্ষ টাকা দাবি করে এতে রাজি না হওয়ায় আামার দোকানে তালা ঝুলিয়ে দেয়। আমাকে হুমকি ধামকি দেয়।

সিরাজ মিয়া নামে ব্যবসায়ী জানান, মাকেটের সকল দোকানে তালা ঝুলিয়ে দেয়। আমরা তাদের অত্যচারে অতিষ্ঠ। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মুলহোতা ২ জনকে আটক করা হয়েছে। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীগন বাকিদের গ্রেফতার করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে