ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জ সমন্বয়ক পরিচয়ে আ’লীগ নেতার ছেলের চাঁদাবাজি

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম সম্পাদক আবিদুর রহমানের ছেলে মোঃ রিমন সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার মুখপাত্র রাশেদা বেগম স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি প্রেসবার্তায় উল্লেখ করেন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, মোঃ রিমন নামীয় ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) হবিগঞ্জ জেলার আহবায়ক ও সদস্য সচিবের সাথে তোলা একটি ছবি ব্যবহার করে নিজেকে স্থানীয় সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে এলাকায় সীমাহীন অবৈধ কার্যক্রম, বিশেষ করে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়া গেছে।
এখানে বৈছাআ হবিগঞ্জ জেলা স্পষ্টভাবে জানাচ্ছে, উক্ত ব্যক্তির সাথে আমাদের সংগঠনের কোনো ধরণের সাংগঠনিক সম্পর্ক নেই এবং যিনি আমাদের জেলা কমিটির কোনো পর্যায়েই সদস্য নন। সুতরাং তার অপকর্মের দায় সংগঠন বহন করবেনা।
একইসাথে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার আহবায়ক আরিফ তালুকদার ও সদস্য সচিব মাহদী হাসান জেলার সকল স্তরের নেতাকর্মীদের উক্ত ব্যক্তির সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
২৩৮ বার পড়া হয়েছে