ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করেছে উল্লেখ করে সম্প্রীতি বিনষ্টকারীদের ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।

তিনি গতকাল বিকেলে হবিগঞ্জ ইসকন মন্দিরের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব ও সনাতন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

সংসদ সদস্য বলেন, “আওয়ামী লীগ দেশ থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করেছে। এরপরও যদি কেউ এই ধরনের কোনো গুজব ছড়ালে সজাগ থাকুন এবং প্রশাসনকে জানান, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

সনাতন ধর্মাবলম্বী হাজারো জনতার সমাবেশে তিনি বলেন, “হবিগঞ্জ জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। আমরা এটি ধরে রাখতে চাই। সবাই মিলেই আমাদের হবিগঞ্জকে ভাল রাখতে হবে।”

সভায় অন্যান্য বক্তারা এমপি আবু জাহির এর উন্নয়ন কর্মকা- এবং সম্প্রীতি অটুট রাখার জন্য তাঁর ভূমিকার ভূয়সী প্রসংশা করেছেন।

ইসকন মন্দিরের অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুন্যব্রত চৌধুরী বিভু, পূজা উদগযাপন পরিষদের সভাপতি শঙ্খ শুভ্র রায় প্রমুখ।

পরে শ্রীশ্রী জগন্নাথ দেবের বিশাল রথযাত্রা হবিগঞ্জ শহর প্রদক্ষিণ করে। প্রধান অতিথি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরসহ অন্যান্য অতিথিবৃন্দ এতে অংশ নিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
১৯৬ বার পড়া হয়েছে