ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪

সিকিমের সাবেক শিক্ষামন্ত্রীর লাশ লালমনিরহাটের তিস্তার চরে

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

বাংলাদেশের তিস্তা নদীর চলে ভেসে এলো ভারতের অঙ্গরাজ্য সিকিমের সাবেক এক শিক্ষামন্ত্রীর। গতকাল মঙ্গলবার তার লাশ হস্তান্তর করা হয়।

জানা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন গ্রামে তিস্তা নদীর চর থেকে ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী রামচন্দ্র পৌডিয়ালের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল (মঙ্গলবার) তার পরিচয় শনাক্ত হওয়ার পর রাতেই বুড়িমারী স্থলবন্দর দিয়ে মরদেহ দেশটির কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আদিতমারী থানার ওসি মাহামুদুন নবী জানান, গতকাল তিস্তার চর থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার হয়। নদীতে পানি কমে এটি বালুতে আটকে ছিল। পরে পরিচয় জানার জন্য দেশের বিভিন্ন প্রান্তসহ ভারতের সাথেও যোগাযোগ হয়।

তিনি আরও বলেন, পরে আজ তার হাতে থাকা ঘড়ি ও শরীরের গঠন দেখে ভারতীয় কতৃপক্ষ নিশ্চিত করে যে, সেটি রামচন্দ্র পৌডিয়ালের। সিকিমে ভারী বর্ষণ ও তিস্তার প্রচন্ড ঢলের পানির সাথে তার মরদেহ ভেসে আসতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২০৩ বার পড়া হয়েছে