ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে

সুনামগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ২ জন ও জামালগঞ্জে ১ জনসহ তিন জেলে নিহত। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা। এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।

রবিরার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলার দুটি উপজেলার পৃথক দুটি স্থানে ঘটনাটি ঘটেছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন বজ্রপাতে তিনজনের মৃত্যু সত্যতা নিশ্চিত করেছেন।

জেলার দোয়ারাবাজার উপজেলার দেখার হাওরে সকাল ৭টা সময় মাছ ধরতে গিয়ে হাওরে যায়। বর্ষণ ও বজ্রপাতের মধ্যেই মাছ ধরছিল এসময় আকস্মিক বজ্রপাতে দুজন আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতদের বাড়ি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের তিনহালি বাড়ির চাঁন মিয়ার ছোট পুত্র জলাল মিয়া (৩০) ও একই গ্রামের নোয়া গাঁইয়া বাড়ির নুরুল হকের পুত্র মো. জসিম উদ্দিন।

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াহিদ দুজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে জেলার জামালগঞ্জ উপজেলার শরীফ মিয়া (৩০) একজন নিহত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের কালাগুজা গ্রাম আব্দুল লতিফের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, রাতে কালাগুজা হাওরে নয়া হাওরে মাছ ধরার জন্য যায়। সকালে পরিবারের লোকজন জানতে পারে সকালে বজ্রপাতে তিনি নিহত হয়েছেন। পরে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স ম কামাল হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যাচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
১৮২ বার পড়া হয়েছে