ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গরু দিয়ে জমি চাষ Logo চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩২ পদের বিপরীতে আছেন মাত্র ১২ চিকিৎসক, Logo হবিগঞ্জে চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ Logo ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও র‌্যালি অনুষ্ঠিত Logo সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমানের দাফন সম্পন্ন Logo নাব্য সংকটে সুতাং নদী এখন মরা খাল শিল্পবর্জ্যের দূষণে বিষাক্ত পানি Logo সৌদি আরবে প্রাইভেট কারের চাপায় শায়েস্তাগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম Logo ‘অভাব তো বয়স বোঝে না, পেট তো খাবার চায়’ Logo আজমিরীগঞ্জে ২১ ঘণ্টা পর নদীতে ভাসল নিখোঁজ গৃহবধূর মরদেহ Logo শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ইঞ্জিনে আগুন, যাত্রীদের দুর্ভোগ

সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান মধ্যপাড়া গ্রামে নবনির্মিত সেফটিক ট্যাংকে নেমে দুইজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় নির্মাণ শ্রমিক সংগঠনের নেতা রাজু আহম্মেদ বলেন, মৃত লিটন (৩২) ও রাজন (২৬) শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই সেফটিক ট্যাংকের সাটারিং খোলার জন্য ভেতরে নামেন। পরে তাদের সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা সেফটিক ট্যাংকের মুখ খুলে দেখেন দু’জনের নিথর দেহ পড়ে আছে। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা দেন।

দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ২০ দিন আগে ওই সেফটিক ট্যাংকের ঢালায় কাজ সম্পন্ন করে মুখ বন্ধ করে রাখা হয়েছিলো। সাধারণত এইসব সেফটিক ট্যাংকে মুখ বন্ধ থাকার কারণে ভেতরে এক ধরনের বিষক্রিয়া তৈরি হয়। ধারণা করা হচ্ছে বিষক্রিয়াতে তাদের মৃত্যু হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত নির্মাণ শ্রমিক লিটন একই গ্রামের হারান আলীর ছেলে ও রাজন ইয়ার আলীর ছেলে। তাদের নিকটজনরা কান্নায় ভেঙ্গে পড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
১৯৩ বার পড়া হয়েছে