ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

হবিগঞ্জে বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫০

বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচংয়ে শহরতলীর আলম বাজারে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলি ও টেটাবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে আলম বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চোখে গুলিবিদ্ধ মোতালিব মিয়াকে ঢাকায় এবং টেঁটা ও গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার ওসি কবির হোসেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে মোতাব্বির মিয়া অটোরিকশা স্ট্যান্ড দখল করতে যান। এ সময় অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার পাথারিয়া গ্রামের সুরুজ আলীসহ স্থানীয়রা বাধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে চোখে গুলিবিদ্ধ মোতালিব মিয়াকে ঢাকায় এবং টেঁটা ও গুলিবিদ্ধ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি কবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকা শান্ত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে