ঢাকা ০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জে শারীরিক প্রতিবন্ধীর গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানে জালাল মিয়া (৫০) নামে এক শারীরিক প্রতিবন্ধীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জালাল মিয়া গাজীপুর ইউনিয়নের চেগানগর এলাকার মৃত রুসমত আলীর ছেলে। আজ শুক্রবার (১১ অক্টোবর) সকালে স্থানীয় লোকজন দোকানে কেনাকাটা করতে গেলে দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত জালাল মিয়া তার বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে উপজেলার রেমা চা বাগানের ১ নং লাইনে দীর্ঘদিন থেকে ব্যবসা ও বসবাস করে আসছেন। বৃহস্পতিবার রাতে ব্যবসা শেষে তিনি দোকানে ঘুমিয়ে পড়েন।

শুক্রবার সকালে স্থানীয় লোকজন দোকানে কেনাকাটা করতে গেলে দোকানে তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

পরে স্থানীয়রা পুলিশের খবর দিলে পুলিশ ও ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেন। এসময় দোকানের ক্যাশের একটি ড্রয়ার ভাংগা পাওয়া যায়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য বিকেলে মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
১৯৭ বার পড়া হয়েছে