ঢাকা ০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হিজবুল্লাহর অস্ত্রাগারে ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর একটি কমান্ড সেন্টার ও ভূগর্ভস্থ অস্ত্রাগারে হামলা চালিয়েছে ইসরায়েল।

আজ রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা বলে। বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে এই হামলা চালায় ইসরায়েলের বিমানবাহিনী। বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের একটি কমান্ড সেন্টার ও একটি ভূগর্ভস্থ অস্ত্র কারখানায় এই হামলা চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, আজ ভোরে দক্ষিণ বৈরুতের দুটি স্থানে ইসরায়েল হামলা চালায়। দুটি স্থানই পড়েছে দাহিয়েহ এলাকায়। এলাকাটি হিজবুল্লাহর শক্তঘাঁটি হিসেবে পরিচিত।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও বলেছে, তারা দক্ষিণ লেবাননেও হামলা চালিয়েছে। এ হামলায় হিজবুল্লাহর তিন যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া এই এলাকায় ইসরায়েলি সেনারা লক্ষ্যবস্তুভিত্তিক অভিযান পরিচালনা করছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে গতকাল শনিবার ড্রোন হামলা চালায় লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
১৫৩ বার পড়া হয়েছে