ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং Logo চুনারুঘাটে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ Logo ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার Logo হবিগঞ্জে মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী মিছিলের প্রস্তুতিকালে আটক Logo নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানের সঙ্গে শায়েস্তাগঞ্জের সাংবাদিকদের মতবিনিময় Logo হবিগঞ্জের গ্যাস সংকটে বন্ধ ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য এম এ হাকিম শানুর ইন্তেকাল

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সদস্য ও শায়েস্তাগঞ্জের চরনুর আহমদ (কর্ণেল বাড়ি) গ্রামের বাসিন্দা সিনিয়র সাংবাদিক এম এ হাকিম শানু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সমাজসেবক আব্দুল হামিদ জেনুর বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে কুমিল্লায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে চরনুর আহমদ গ্রামে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এম এ হাকিম শানুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসম আফজল আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইনুল হাসান রতন, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
৫৩ বার পড়া হয়েছে