ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা পৌর এলাকার টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) চলাচলের জন্য নতুন ভাড়া তালিকা নির্ধারণ করেছে। পৌর প্রশাসক মো. ফজলে রাব্বানী চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া ২০ জুলাই থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন রুটে যাত্রীপ্রতি ভাড়া ১০ টাকা ও ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ইসলামি একাডেমি, থানা মোড়, রেলওয়ে পার্কিং, দাউদনগর বাজার, নতুনব্রিজ, পুরানবাজার এবং জহুর চান বিবি মহিলা কলেজসহ বিভিন্ন গন্তব্যের জন্য পৃথক ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত তালিকা অনুযায়ী, ইসলামি একাডেমি/থানা মোড়/রেলওয়ে পার্কিং বা দাউদনগর বাজার থেকে নতুনব্রিজ, রেলওয়ে পার্কিং থেকে পুরানবাজার এবং নতুনব্রিজ থেকে রেলওয়ে পার্কিং পর্যন্ত ভাড়া ১০ টাকা। এছাড়া দাউদনগর বাজার থেকে পুরানবাজার এবং রেলওয়ে পার্কিং বা দাউদনগর বাজার থেকে জহুর চান বিবি মহিলা কলেজ পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ডাউন রুটেও একই হারে ভাড়া কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তালিকায় উল্লেখিত রুটের চেয়ে কম দূরত্বের যেকোনো যাত্রায় সর্বনিম্ন ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমানো এবং চালক-যাত্রী উভয়ের স্বার্থ বিবেচনায় এই ভাড়া তালিকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।
সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে পৌরসভার সাবেক মেয়র এম এফ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মইনুল হাসান রতনসহ শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
৭৭ বার পড়া হয়েছে