ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি Logo রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল Logo হবিগঞ্জে ৮টির মধ্যে ৪ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বেড়েছে লোডশেডিং Logo চুনারুঘাটে সাতছড়ির জঙ্গলে মাটির নিচে মিলল পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপির নেতাকর্মীসহ আসামি ৬২ Logo শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের ছাত্রী জেমি পেলেন ৭৫ লাখ টাকার আন্তর্জাতিক বৃত্তি Logo হবিগঞ্জে বালুভর্তি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী-শাড়ি জব্দ Logo ব্যাংক-বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার Logo হবিগঞ্জে মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী Logo হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মাহদী মিছিলের প্রস্তুতিকালে আটক

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জের বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মিরপুর ইউনিয়নের বাদে বামৈ গ্রাম থেকে রিম্পা চক্রবর্তী (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রিম্পা চক্রবর্তী ওই গ্রামের বিধান চক্রবর্তীর প্রথম স্ত্রী এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎পারিবারিক সূত্রে জানা যায়, একই বাড়িতে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীও বসবাস করেন। শনিবার সকালে পরিবারের সদস্যরা রিম্পাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি বাহুবল মডেল থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

‎এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
৪৫ বার পড়া হয়েছে