ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

হবিগঞ্জ শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছেন ২৯ গুণী শিল্পী

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছেন ২৯ গুণী শিল্পী। এই পদক ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচটি ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে।

গত ২৮ জুন জেলা শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে এবং মনোনীতদের ফোন করে নিশ্চিত করা হয়েছে।

জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা-২০২০ পদক পাওয়া গুণী শিল্পীরা হলেন—গোলাম মোস্তুফা রফিক (কণ্ঠসংগীত), মো. সফিকুর রহমান চৌধুরী (নাট্যকলা), ইলিয়াছ বখত চৌধুরী জালাল (সৃজনশীল সংগঠক), তাহমিনা বেগম গিনি (সৃজনশীল সংস্কৃতি গবেষক) ও অবনি হোম দাস (যাত্রাশিল্পী)।

২০২১ পদক পাওয়া গুণী শিল্পীরা হলেন—তাপস কৃষ্ণ মহারত্ন (কণ্ঠসংগীত), ত্রিলোক কান্তি চৌধুরী (নাট্যকলা), আশরাফুল করিম (লোক সংস্কৃতি), জাহির মিয়া (যাত্রাশিল্পী) ও সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র (আঞ্চলিক সৃজনশীল সংগঠন)।

২০২২ পদক পাওয়া গুণীশিল্পীরা হলেন—প্রভুদ সূত্রধর (কণ্ঠসংগীত), বাবুল আহমেদ মল্লিক (নাট্যকলা), বন্ধু মঙ্গল রায় (চারুকলা), হরিপদ দাশ (যন্ত্রসংগীত) ও জনেশ দাস (যাত্রাশিল্পী)।

২০২৩ পদক পাওয়া গুণী শিল্পীরা হলেন—সরোজ কান্তি দাশ (কণ্ঠসংগীত), শাহ আলম চৌধুরী মিন্টু (নাট্যকলা), জেসমিন আরা খানম (নৃত্যকলা), অসীম বণিক (চারুকলা) ও টেনু মিয়া (যন্ত্রসংগীত)।

২০২৪ পদক পাওয়া গুণী শিল্পীরা হলেন—কাজল চন্দ্র গোপ (কণ্ঠসংগীত), হারুন সাঁই (নাট্যকলা), মুকতাদির ইবনে সালাম (চলচিত্র), তরুন কুমার রায় (চারুকলা) ও সৌরভ বিকাশ দেব (ফটোগ্রাফি)।

২০২৫ পদক পাওয়া গুণী শিল্পীরা হলেন—সৈয়দ আশিকুর রহমান (কণ্ঠসংগীত), পার্থ প্রতীম সেন (নাট্যকলা), গৌতম দাস সুমন (নৃত্যকলা), মীর কমর উদ্দিন (চারুকলা) ও সুবীর কান্তি রায় (যন্ত্রসংগীত)।

জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত বলেন, জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা বাছাই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা পর্যায়ে শিল্প-সংস্কৃতিতে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার ২৯ জন গুণী শিল্পী ও একটি সৃজনশীল সংগঠনকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০-২০২৫’ প্রদানের জন্য মনোনীত করা হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
৪৫ বার পড়া হয়েছে