ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার Logo নিষিদ্ধ জালের দাপটে হুমকিতে হাওরের দেশীয় মাছ Logo বানিয়াচং গ্রাম পুলিশের দুঃখ, দুর্দশা, গ্রামের নীরব প্রহরী যাদের অবদান আড়ালেই থেকে যায় Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি থাকার পরও করে সেখানে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় নেতারা। ছাত্রদলের হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করেই তারা হবিগঞ্জে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২৯ জুলাই) এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই স্থানে এনসিপি, বিএনপি ও ছাত্রদল কর্মসূচি ঘোষণা করায় সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।

হবিগঞ্জের পথে রওনা দেওয়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে রয়েছেন— এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন এমপি, উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক যথাক্রমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপি। এ ছাড়া কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতারাও রয়েছেন।

এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেক জানান, কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন এবং বিকেলে হবিগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আরও বলেন, ‘গতকাল মঙ্গলবার শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে জুলাই পদযাত্রার সমাবেশ শেষে ফেরার পথে প্রশাসনের সামনেই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতা-কর্মীদের ওপর ছাত্রদল দফায় দফায় হামলা চালায়। এর প্রতিবাদেই আজ দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমাদের ওপর হামলার ঘটনায় গণতান্ত্রিক প্রতিবাদ জানাতেই হবিগঞ্জের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় নেতারা।’

স্থানীয় নেতারা জানান, গতকালের ঘটনার পর কেন্দ্রীয় নেতারা সিলেটে চলে যান। আজ সেখান থেকে হবিগঞ্জে আসছেন তারা।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘যেহেতু প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, সেহেতু সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উল্লেখ্য, গতকাল হবিগঞ্জ শহরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র কর্মসূচি চলাকালে ও শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে দফায় দফায় হামলা, ভাঙচুর এবং সারজিস আলম ও নাহি উদ্দিন তারেককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ পুলিশি অবরোধের পর রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাঁরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে আজকের এই কেন্দ্রীয় নেতাদের আগমন ও ১৪৪ ধারা জারির পর হবিগঞ্জে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
১ বার পড়া হয়েছে