ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে আরেকটি যুগান্তকারী মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণঅভ্যুত্থান সফল করতে শুধু জুলাই-আগস্টেই শহীদ হয়েছেন হাজারো ছাত্র-জনতা, নারী ও শিশু, আহত হয়েছেন অন্তত ত্রিশ হাজার মানুষ। ঐতিহাসিক এই জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো একক ব্যক্তি বা দল নয়, বরং দেশের গণতন্ত্রকামী জনগণ বলে মন্তব্য করেন তিনি।

আজ বুধবার (৫ জুলাই) চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, শুধু জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেই শহীদ হয়েছেন হাজারো ছাত্র-জনতা, নারী ও শিশু এবং আহত হয়েছেন অন্তত ত্রিশ হাজার মানুষ বলে।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে গণতন্ত্রকামী মানুষ হত্যা করেছিল, যা সভ্য জগতে বিরল নৃশংসতা।

তিনি আরও বলেন, গুম-খুন-অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা দেড় দশকের এই শাসনামলের তুলনা কেবল স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকারের সাড়ে তিন বছরের শাসনের সঙ্গেই চলে।

তারেক রহমান বলেন, এই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের সামনে পূর্বসূরিদের সংগ্রামের ইতিহাস যেমন তুলে ধরবে, তেমনি উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ।

তিনি প্রত্যাশা করেন, জাদুঘরটি শুধু ২০২৪ সালের ঘটনার স্মারক না হয়ে বাংলাদেশের সামগ্রিক গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসও ধারণ করবে—১৯৭৫ সালে সংবিধান পরিবর্তন করে গণতন্ত্রের কবর রচনা এবং পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসসহ।

তিনি জোর দিয়ে বলেন, অসম্পূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিত বয়ান ইতিহাসের বিশ্বাসযোগ্যতা দুর্বল করে, তাই প্রতিটি বিষয়ে সত্যতা নিশ্চিত হওয়া জরুরি এবং তথ্যাদি বাংলার পাশাপাশি ইংরেজি ও অন্যান্য ভাষাতেও উপস্থাপনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জাদুঘরটি কোনো একক দল, গোষ্ঠী বা ব্যক্তির রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না, কারণ ২০২৪ সালের অভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ।

প্রধানমন্ত্রী জানান, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের প্রতিটি ঘটনার বিচার পর্যায়ক্রমে হবে, তবে তা হবে প্রতিহিংসামূলক নয়, বরং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়াসহ বিভিন্ন দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন এবং গেজেটভুক্ত ১৩ হাজারের বেশি যোদ্ধাকে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে ৩১ দফা নির্বাচনী ইশতেহার ও জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন শুরু হয়েছে, পাশাপাশি গণভোটের লক্ষ্যে সংসদে গঠিত সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে।

একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির যে অপচেষ্টা করছেন, তা অজান্তেই পতিত স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কি না তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১২:০২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
০ বার পড়া হয়েছে