ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার। সাধারণ নির্বাচনে তার দল নিরঙ্কুশ জয় পাওয়ার পর আজ স্থানীয় সময় শুক্রবার বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লস তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। ২০১০ সালের পর এই প্রথম লেবার পার্টি থেকে কেউ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন স্টারমার। ভাষণে তিনি বলেন, জনগণ সুচিন্তিতভাবে পরিবর্তন এবং জনগণের সেবামূলক রাজনীতির জন্য ভোট দিয়েছে। তবে এই পরিবর্তনের জন্য সময় লাগতে পারে। কোনো দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়। এর জন্য সময় প্রয়োজন হবে। তবে পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে।

নতুন নতুন বিদ্যালয় ও ঘর নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ‘আমার মতো খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।’

৬১ বছর বয়সী কিয়ার স্টারমার রেইগেট গ্রামার স্কুল, ইউনিভার্সিটি অব লিডস ও ইউনিভার্সিটি অব অক্সফোর্ডে পড়ালেখা করেছেন।

তার স্ত্রী ভিক্টোরিয়া আলেকজান্ডার এনএইচএসের একজন ওকুপেশনাল থেরাপিস্ট। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৫ সাল থেকে স্টারমারের সংসদীয় আসন হলবর্ন ও সেন্ট পানক্রাস।

লেবার পার্টির নেতা স্টারমার নিজেকে শ্রমিক শ্রেণির একজন বলে পরিচয় দেন। তার বাবা ছিলেন টুলমেকার, মা নার্স।

২০১৫ সালে উত্তর লন্ডনের হোলবর্ন ও সেন্ট পানক্রাস থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। ২০১৯ সালের নির্বাচনে দলের ভরাডুবির পর স্যার কিয়ার স্টারমার ২০২০ সালের এপ্রিলে দলের নেতা হন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৪:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
১৭০ বার পড়া হয়েছে