ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার Logo ঘুষ নেওয়াকে যৌক্তিক দাবি করা চুনারুঘাটে সেই এএসআই প্রত্যাহার Logo সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে যুবক আটক Logo গেজেটে শায়েস্তাগঞ্জ, ভোটার তালিকায় হবিগঞ্জে Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক

মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে ২ ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে চা শ্রমিকের কাছে চাঁদা চাওয়ার অভিযোগে দুই ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে মাধবপুর থানা পুলিশ উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে।

পুলিশের মিডিয়া সেল সূত্রমতে জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের দরিদ্র চা জনগোষ্ঠীর শ্রমিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫ হাজার টাকা উত্তোলন এর জন্য ইউ/পি সদস্য থেকে টোকেন সংগ্রহ করার পর ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। কিন্তু প্রতিটি টোকেনের জন্য স্থানীয় ৫ নং ইউপি সদস্য বাবুল চন্দ্র র‍্যালী ও ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ ও তার লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিল।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ পূর্বক আরও ২০/২৫ জনকে অজ্ঞাতনামা করে মাধবপুর থানায় একটি অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলে লিটন র‍্যালীকে গ্রেপ্তার করে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলার গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
২১৫ বার পড়া হয়েছে