ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

সিলেটে প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (১৪ জুলাই) নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের আলী হুসেন ও কাউছার আহমদ। এ ঘটনায় একই গ্রামের নবী হোসেন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলী হোসেন, কাউছার ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো এদিনে সকালেও তারা ভারতে প্রবেশ করে। বিকেলে খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয়েছে আলী হোসেন ও কাউছার আহমদ। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হোসেন। পরে পরিবারের সদস্যরা নবী হোসেনকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তবে এখনো লাশ হস্তান্তরের কোনো খবর পাওয়া যায়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, বিজিবি ক্যাম্প থেকে দু’জন নিহতের বিষয়টি জানানো হয়েছে। মরদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি বিজিবি দেখছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
২৫৯ বার পড়া হয়েছে