ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

সিলেটের জকিগঞ্জে দুই মোটরসাইকেলের সংষর্ষে দুই কিশোর নিহত

সিলেট প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দুজন।

মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের মানিকপুর ইউপির কালিগঞ্জ বাল্লাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো- সিলেটের কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর পূ্র্ব খরচটি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহাঙ্গীর হোসেন (১৬) ও একই ইউনিয়নের মানিকপুর গ্রামের এবাদুর রাহমানের ছেলে মারজান আহমদ (১৭)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কানাইঘাট উপজেলার দর্পনগর পশ্চিম গ্রামের আশিক আহমেদের ছেলে সৌরভ আহমদ (১৯) ও জকিগঞ্জের সুলতানপুর ইউপির সুলতানপুর গ্রামের ময়নুল ইসলামের ছেলে শুভ আহমদ (২২)। এ দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় একটি মোটরসাইকেলে তিন কিশোর জকিগঞ্জ থেকে কানাইঘাটের দিকে যাচ্ছিলো এবং শুভ নামের আরেক মোটরসাইকেল আরোহী বাল্লা গ্রামের রাস্তা থেকে মূল সড়কে উঠতে গেলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটে এবং আরোহী সবাই ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও মারজানকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোরসহ চারজন আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর ও মারজান নামের দুই কিশোরকে মৃত ঘোষণা করা হয়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪
২১৪ বার পড়া হয়েছে