ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু

ভারতের রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে উত্তরপ্রদেশে বন্যায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে গঙ্গা ও তার সঙ্গে সম্পর্কিত নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। খবর এনডিটিভির

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, বন্যার পানিতে ডুবে গত ২৪ ঘণ্টায় রাজ্যের মোরাদাবাদ জেলায় ৩ জন, গোরক্ষপুরে ৩ জন, এবং পিলভিট, ললিতপুর, গাজিপুর এবং ইতাহ জেলায় একজন করে মানুষের মৃত্যু হয়েছে।

জানা গেছে, রাজ্যের লাখিমপুর খেরি, কুশিনগর, শাহজাহানপুর, বারাবাঁকি, সিদ্ধার্থনগর, বাল্লিয়া, গোরক্ষপুর, উন্নাও, দেউরিয়াসহ মোট ২৩ জেলার ৬০১টি গ্রামে বন্যার কবলে পড়েছেন দু’লাখেরও বেশি মানুষ। বন্যার্তদের জন্য সরকারি উদ্যোগে রাজ্যজুড়ে ১,১০১টি আশ্রয় শিবির গড়ে তোলা হয়েছে।

উত্তরপ্রদেশ রাজ্য সরকারের ত্রাণ কমিশনার জিএস নবীন কুমার জানিয়েছেন, বন্যাবিধ্বস্ত গ্রামগুলোতে ইতোমধ্যে ২,১৩৫টি মেডিক্যাল দল পাঠানো হয়েছে।পানিবন্দি লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৪টি দল। ২,৮৩৮টি নৌকায় চলছে উদ্ধারকাজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
২১৫ বার পড়া হয়েছে