ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

জুড়ীতে ভারতীয় সীমান্ত থেকে দুই বাংলাদশী আটক

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সীমান্ত থেকে দুই বাংলাদেশীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সীমান্ত এলাকায় অপরিচিত দুই যুবককে দেখে স্থানীয়রা গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান সেখানে গিয়ে তাদের আটক করেন।

আটককৃতরা হল রাজশাহীর গোদাবাড়ির আনছার আলীর ছেলে সারোয়ার (৩১) মোঃ আব্দুল ওয়াদুদের ছেলে মোঃ আবু সাইদ (২৪)।

জানা যায়, গত জুলাই মাসের ১৭ তারিখ কাজের উদ্দেশ্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে তারা ভারতে যায়। সেখানে তারা পুলিশের হাতে আটক হলে পুলিশ তাদের বিএসএফের হাতে তুলে দেয়। সোমবার (১৯ আগস্ট) রাত ১২টার পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে লাঠিটিলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে। স্থানীয়রা সীমান্তে অপরিচিত লোকজন দেখে চেয়ারম্যানকে খবর দেয়। পরে চেয়ারম্যান তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়।

ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন, আমি এবং স্থানীয় ইউপি সদস্য সহ সাধারণ জনতা খবর পেয়ে সেখানে গিয়ে তাদের আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসি। পরে বিজিবির হাতে তুলে দেই।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মেহেদী হাসান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিরুদ্ধে বর্ডার অতিক্রম করার মামলা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪
১৭১ বার পড়া হয়েছে