ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) Logo খোয়াই নদীর বাঁধ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ মানুষের কষ্ট দূর করতে আমরা দ্রুতই প্রকল্প গ্রহণ করব Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গা বন বিভাগের অভিযানে ১৭ হাজার মুলি বাঁশ জব্দ Logo হবিগঞ্জে ভুল চিকিৎসায় সাংবাদিক গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি Logo হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক আর নেই

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও সিন্ডিকেটের অপসরণ চেয়ে মানববন্ধন

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ এর পদত্যাগ ও তার সিন্ডিকেটের অপসরণ এবং বিচার চেয়ে মানববন্ধন করে বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) ১১ টায় কলেজ গেইট প্রাঙ্গণে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সুমন আহমদ, একাদশ শ্রেণীর তানভীর আহমদ, গণিত বিভাগের আরাফাত রহমান, একাদশ শ্রেণির সুমাইয়া আক্তার, একাদশ শ্রেণির কাওসার হোসাইন, একাদশ শ্রেণির জান্নাত সহ আরো অন্যান্য।

শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষের দ্রুত অপসারণ ও তার দ্বারা গঠিত সকল সিন্ডিকেট কমিটি অবিলম্বে ভেঙে দিতে হবে। পাশাপাশি তার সাথে জড়িত দোষরদের বিচারের কাটগড়ায় নিয়ে আসতে হবে।

উল্লেখ্য যে দুর্নীতির মহা উৎসবে মেতে উঠেছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবাশীষ দেবনাথ ও তার সিন্ডিকেট। কলেজে যোগদানের পর থেকেই তিনি একক আধিপত্য বিস্তার করেছেন।

অনুগত শিক্ষকদের দিয়ে গড়ে তোলেছেন শক্তিশালী সিন্ডিকেট। কলেজের বিভিন্ন খাত থেকে নিয়মিত টাকা উত্তোলন, ভুয়া বিল ভাউচার করে টাকা আত্মসাৎ, প্রশংসা ও প্রত্যয়নপত্রের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, সিন্ডিকেটের বাহিরের শিক্ষক ও কর্মচারীদের জিম্মি করে রাখা, অবসরে যাওয়ার পরেও কোনো প্রকার নিয়োগ ছাড়া নিজের পছন্দের কর্মচারী বহাল রাখা ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার সহ নানা অভিযোগের অন্ত নেই সেই অধ্যক্ষের বিরুদ্ধে। অধ্যক্ষের এমন দুর্নীতিতে ভেঁঙ্গে পড়েছে জেলার সর্বোচ্চ মহাবিদ্যালয়ের লেখাপড়ার পরিবেশ। আওয়ামীলীগ পরিচয়ে তিনি এসব অপকর্ম ও দুর্নীতি করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
২৩৭ বার পড়া হয়েছে