ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাটে চা-বাগানে বাড়ছে যক্ষ্মা, হাসপাতালে ওষুধ সংকট Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু

২০৬ বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুদেশেই বন্দি হয়েছেন বহু সেনা সদস্য। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতায় যাদের বিনিময় প্রক্রিয়া শুরু করেছে দেশ দুটি। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদাভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত আগস্ট মাসে ৩০০ বন্দি বিনিময় করেছিল কিয়েভ-মস্কো।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় নিজেদের মধ্যে ২০৬ যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। খবর বিবিসির।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বন্দিদের মধ্যে ১০৩ জন মুক্তিপ্রাপ্ত সেনা সদস্য কুরস্ক আক্রমণের সময় বন্দি হয়েছিলেন। মুক্তির আনন্দ লক্ষ্য করা গেছে বন্দিদের মধ্যেও। মুক্তির পর ইউক্রেনীয় এক সেনাকে দেখা গেছে ক্যামেরার দিকে তাকিয়ে ভিক্টরি সাইন দেখিয়ে হাসতে।

বন্দিদের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের মুক্তিপ্রাপ্তদের মধ্যে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী এবং পুলিশ সদস্যরা রয়েছেন। এদের মধ্যে ৮২ জন সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, বর্ডার গার্ড এবং পুলিশের ২১ জন অফিসার রয়েছে।

কিয়েভ, দোনেৎস্ক, মারিউপোল, আজভস্টাল, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খারকিভ অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছিল। বর্তমানে আমাদের লোকেরা এখন বাড়িতে রয়েছেন।

এর আগে, গত মাসে, ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্ত পেরিয়ে আক্রমণ শুরু করে। পরে তারা কুরস্ক অঞ্চলের ৩০ কিলোমিটার পর্যন্ত দখলে নেয়।

এদিকে রাশিয়া বলেছে, তার মুক্তিপ্রাপ্ত সৈন্যরা বেলারুশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় মানসিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। রাশিয়ায় ফিরে যাওয়ার আগে তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করার অনুমতি দেওয়া হবে।

এর আগে, গত আগস্টে কুরস্ক আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ২৩০ জন বন্দির একটি প্রাথমিক বিনিময় সম্পন্ন হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
১৬৬ বার পড়া হয়েছে