ঢাকা ০৮:০০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার Logo নবীগঞ্জে জমিজমা নিয়ে সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত ও আহত ২০ Logo হবিগঞ্জে বেপরোয়া ট্রান্সফরমার চোরচক্র, সংকটে চা শিল্প Logo বানিয়াচংয়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১১ শিশু, উৎকন্ঠায় অভিভাবক Logo বানিয়াচংয়ে হাওরে কৃষকের আতঙ্ক আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কা

শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কর্মী শেখ হৃদয় চোখে ঝাপসা দেখছে

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি॥

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত কর্মী শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় বাম চোখে ঝাপসা দেখছে। শুধু তাই নয় তার মুখে আঘাতের কারণে দাঁতেও সমস্যা দেখা দিয়েছে।

সুচিকিৎসার জন্য পুনরায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়েছে আহত হৃদয়। এখানে চিকিৎসকরা বলছেন হৃদয়ের উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে। এ অবস্থায় তার পরিবারের লোকেরা চিন্তিত রয়েছেন।

আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয় জানায়, ৪ আগস্ট শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার চোখে ও মুখে পাথরের ঢিল পড়ে গুরুতর আহত হয়।

আহত অবস্থায় প্রথমে তাকে হবিগঞ্জ সদর আধুনিত হাসপাতালে ও পরে মৌলভীবাজারে চিকিৎসা করানো হয়। কিন্তু এতে সে সুস্থ হয়নি। অবশেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি হয়।

হাসপাতালে তাকে দেখতে গিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোঃ সারজিস আলমসহ সংশ্লিষ্টরা সার্বিকভাবে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এদিকে হামলার ঘটনায় সুবিচারের দাবিতে বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন হবিগঞ্জ উপজেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. ইয়াকুব আলীর ছেলে আহত শেখ হৃদয় ওরফে আতাউর রহমান হৃদয়।

মামলায় ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুইশ জনকে আসামী করা হয়। মামলা দায়েরের পর থেকে কোন কোন আসামীর পক্ষ থেকে হৃদয়কে হুমকী দেওয়া হচ্ছে।
এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি। আহত শেখ হৃদয় আইনের কাছে এর সুবিচার কামনা করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৩১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
১৮২ বার পড়া হয়েছে