ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

ফিফার বিশ্বকাপে প্রথমবারের মতো আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনাল

স্পোর্টস ডেস্ক

গত ১৪ সেপ্টেম্বর থেকে উজবেকিস্তানে শুরু হয়েছে ফিফা ফুটসাল বিশ্বকাপ। দেখতে দেখতে টুর্নামেন্টটি এখন একদম শেষের পর্যায়ে। আগামী রবিবার আসরটির মেগা ফাইনালে লড়বে লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

ফাইনালের মাঠেই সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। গতকালের সেই ম্যাচে ফ্রান্সকে ৩-২ গোলে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে এই টুর্নামেন্টে একবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, গত পরশু ইউক্রেনকে একই ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ফুটবলের মতো ফুটসালেও ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন।

বিশ্বকাপ ফুটবলে কখনো ফাইনালে মুখোমুখি হয়নি আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এই প্রথম ফিফা ফুটসাল বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে দুই দেশ। মুখোমুখি দেখায় আর্জেন্টিনার চেয়ে অবশ্য ব্রাজিল অনেক এগিয়ে। মুখোমুখি হওয়া ৮৩ ম্যাচের মধ্যে ৬৬ ম্যাচেই ব্রাজিলের জয়। এছাড়া আর্জেন্টিনা ৮টি ম্যাচে জিতেছে ও ড্র হয়েছে ৯টি ম্যাচ।

ফুটসালে আর্জেন্টিনা নিজেদের একমাত্র শিরোপা জেতে ২০১৬ সালে। ২০২১ সালের ফুটসাল বিশ্বকাপের ফাইনালও খেলেছে আর্জেন্টিনা। এবার দলটির টানা তৃতীয় ফাইনাল। অন্যদিকে, ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন হলেও সবশেষ ২০১২ সালে তারা খেলেছে এই টুর্নামেন্টের ফাইনাল। সেবার স্পেনকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নও হয় ব্রাজিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে