ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

বাংলাদেশে আসছেন নেইমার, দেখা করার সুযোগ পাবেন ভক্তরা

স্পোর্টস ডেস্ক

ফুটবলের ইতিহাস আর ঐতিহ্যে সমৃদ্ধ ব্রাজিলের সমর্থক আছে দুনিয়া জুড়েই। বাংলাদেশেও সেই সংখ্যাটা কম নয়। ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আসরে প্রিয় দলকে সমর্থন দিতে হলুদ জার্সি পরে গলা ফাটিয়ে জানান দেন ভক্তরা।

নেইমার-ভিনিসিয়ুসদের স্যালুলয়েডের পর্দায় দেখেই তৃপ্তির ঢেকুর তোলেন সমর্থকরা। কত শত ভক্তের ইচ্ছা থাকে একটাবারের মতো প্রিয় তারকাকে খালি চোখে দেখার। বিশেষ করে এ উপমহাদেশের ফুটবল সমর্থকদের জন্য নেইমারদের সামনে থেকে দেখার ইচ্ছা পূরণ করতে খরচ করতে হয় বড় অঙ্কের টাকা। তাই ইচ্ছা থাকলেও সেটা অপূর্ণই থেকে যায় সিংহ ভাগ ভক্তের।

নেইমারের বাংলাদেশি ভক্তদের জন্য এবার সুখবর দিয়েছেন রবিন মিয়া। বাংলাদেশি বংশদ্ভূত রবিন, সম্পর্কে নেইমারের বন্ধু। লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। রবিন জানিয়েছেন, ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন। আগামী বছরের শুরুর দিকেই আসতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

সম্প্রতি দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রবিন বলেন, ‘নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশাকরি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।’

এর আগে গত বছর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো এবং আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন বাংলাদেশে। দুটি সফরই জন্ম দিয়েছিল বিতর্কের। নেইমারের বেলায় যেন এমনটি না হয়, সেদিকে খেয়াল রাখবেন বলে জানান রবিন। ভক্তদের প্রাধান্য দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
১২৫ বার পড়া হয়েছে