ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

জিয়াউর রহমানকে কটূক্তি, শমী কায়সারের নামে শত কোটি টাকার মামলা

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

আজ সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মো. রেজোয়ান কবির নামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিনহাজ সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সদর আমলি আদালতের বিচারক হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করা হয়।

তিনি আরও বলেন, নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে অভিনেত্রী শমী কায়সার জাতিকে বিভক্ত করেছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘জাতীয় বেইমান’ বলে মন্তব্য করেছেন। এতে সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী আদালতে আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
১৩৮ বার পড়া হয়েছে