ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ। ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হত্যাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান আশরাফুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আবদুর রাজ্জাক ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে টাংগাইল-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের তৎকালীন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং পরবর্তী সময়ে ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি থেকে হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আবদুর রাজ্জাক ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনার জন্য গঠিত নির্বাচন সংক্রান্ত পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক ছিলেন। বিভিন্ন সময় তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তী সাধারণ সম্পাদকের পদের আলোচনায়ও তিনি রয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে আন্দোলনে বাধা দেওয়া এবং হত্যার অভিযোগে কয়েক শ মামলা হয়েছে। এসব মামলায় দলের প্রভাবশালী কয়েক ডজন নেতাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে, যারা সাবেক মন্ত্রী-উপদেষ্টা এবং সংসদ সদস্য। টানা ১৫ বছরের বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন কার্যত ছন্নছাড়া অবস্থায় দিন কাটাচ্ছেন।

দলীয় প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বেশ কিছু নেতা পালিয়ে বিদেশে চলে গেছে বলে তথ্য পাওয়া গেছে। পঁচাত্তরের পর সবচেয়ে বেশি বেকায়দায় রয়েছে ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
১৩৮ বার পড়া হয়েছে