ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা–চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বাকশিমূল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, বুড়িচংয়ের বাকশিমূল এলাকার আসমত আলীর ছেলে রফিজ মিয়া, একই এলাকার আবদুল মালেকের স্ত্রী লুৎফা বেগম, একই এলাকার শাহ তৈয়ব আলী, আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম ও মনির হোসেনের স্ত্রী শামু বেগম ও আরো একজন অজ্ঞাতনামা রয়েছেন। এদিকে, গুরুতর আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুড়িচং থেকে কালিকাপুর যাওয়ার পথে রেলক্রসিংয়ে সকালে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোরিক্সায় থাকা চালকসহ ৬ জন নিহত হয়। এসময়, নিহতদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন।

স্থানীয়রা আরো জানায়, রেলক্রসিংয়ের দুই পাশে গাছপালা থাকার কারণে ট্রেন দেখা যায় না এবং সেখানে কোনো রেলগেট বা সিগন্যাল ব্যবস্থা নেই। এসব কারণে যানবাহন সরাসরি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনাপ্রবণ এই জায়গায় দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়রা রেলক্রসিংয়ে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে। নিহতদের দেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
২৪৫ বার পড়া হয়েছে