ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হত, এবার সেটার উল্টা হবে -প্রধান নির্বাচন কমিশনার

অলি আহমদ মাহিন, মৌলভীবাজার প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর গ্রহনযোগ্য নির্বাচন দেয়া। এ নিয়ে আমাদের অন্তরের মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই। আমরা কোন দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামি নাই। আমরা নেমেছি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনে জন্য।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্প কর্তৃক আয়োজিত “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায় ” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামি নির্বাচনে আপনারা পক্ষপাত ভাবে কাজ করবেন না। ভয়ের কোন কারণ নেই। তিনি বলেন, আগে পক্ষ নিয়ে কাজ না করলে চাকরির সমস্যা হতো। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এবার সেটার উল্টো হবে। কারো পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে। আমরা কিন্তু শক্ত অবস্থানে যাবো। কাজেই আপনারা সঠিকভাবে আইনকানুন মেনেই কাজ করবেন। সঠিক ভাবে কাজ করলে আমরা সঠিকভাবে সুন্দর নির্বাচন উপহার দিবো। তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসি ও সবার সহযোগিতা নিয়ে এক সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

সিলেট অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, মৌলভীবাজার জেলা কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নতুন ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
১২৭ বার পড়া হয়েছে