ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ জেলা পরিষদে নতুন প্রশাসক আহমেদ আলী মুকিব Logo হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার Logo হবিগঞ্জে লরির নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত Logo বানিয়াচংয়ের খাল নালা, নদী, হুমকির মৃখে বোরো ফসল ও জীববৈচিত্র্য Logo হবিগঞ্জেও বাস-পিকআপ সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

সমন্বয়ক রাফিকে হত্যার হুমকি দিলো রাব্বানী

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের অন্যতম শীর্ষ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিকে প্রাণে মারার হুমকির অভিযোগ ওঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতিনিয়ত এমন অহরহ হুমকি আসছে বলেও জানিয়েছেন রাফি।

এদিকে গোলাম রাব্বানী গণমাধ্যমে বলেছেন, ‘ওই নম্বরটি আমার নয়। রাফির মতো ছেলেকে আমার ফোন করার প্রশ্নই উঠে না।’
রাফি আলোচনায় থাকতে এমন অভিযোগ করছেন উল্লেখ করে গোলাম রাব্বানী বলেন, ‘সে সাম্প্রতিককালে আসলে একটু ইমেজ সংকটে পড়েছে। নানা অভিযোগ ওঠছে তার বিরুদ্ধে। এসব অভিযোগ ঢাকতে আর মান বাঁচাতে হুমকির নাটক জন্ম দিয়েছে। এগুলো মিথ্যা ও বানোয়াট।’

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠিয়ে রাফিকে এ হুমকি দেওয়া হয়। এর পর তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে হুমকির বিষয়টি জানান।
পোস্টের সাথে তিনি একটি স্ক্রিনশটও যুক্ত করেন। তাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে বলা হয়, ‘Tumi ses hoye jabe only 3 day bro’। অর্থাৎ তিনদিনের মধ্যে রাফিকে শেষ করা হবে। ওই নম্বরের নিচেই ‘Golam Rabbani’ লেখা রয়েছে এবং তার ছবি রয়েছে।

রাফি তার পোস্টে লিখেছেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী গোলাম রব্বানী আজকে আমাকে মেরে ফেলার হুমকি দিলো! ব্যাপারটা অনেক সুন্দর না? প্রথম ১২ জুলাই ২০২৪ ইং আমাকে কল দেয় এবং জিজ্ঞেস করে, আমার কি লাগবে, তাছাড়া বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। সবশেষে যখন কনভিন্স করতে পারেনি তখন আমাকে নানানভাবে হুমকিধামকি দিয়ে কল কেটে দেয়।’

আজ হুমকি পাওয়ার বিষয়টি উল্লেখ করে রাফি লিখেছেন, ‘ঠিক একই নাম্বার থেকে আজ সকাল ১১ টায় কল দেয়, প্রথম কলটা রিসিভ করিনি, দ্বিতীয় কলটা রিসিভ করার পর জিজ্ঞেস করলো, চিনতে পেরেছি কি না! আমি চিনেও বললাম, না চিনতে পারিনি। তারপর কল কেটে দেয় এবং সাথে সাথেই মেসেজ করলো, ‘Tumi ses hoye jabe only 3 day bro’। আমি জানি না, আমি আর কতদিন বাঁচতে পারবো! প্রতিনিয়ত এমন অহরহ হুমকি আসছে। কিন্তু আমাকে যদি হত্যা করা হয় তাহলে এই সরকারের সুশীলতা দায়ী থাকবে। ’

‘আমি ১১ই জুলাই মরে গেছি, আমারে মৃত্যুভয় দেখিয়ে লাভ নাই। আর জুলাইয়ে আমাকে কিনতে পারো নাই, দাবায় রাখতে পারো নাই। এখনও পারবা না। ৩ আগস্ট আম্মা আমারে বলছিলো, ‘যা করবা বীরের মতো মাথা উঁচায়া করবা’। এটাই আমার বাকি ছিলো, এটাও পেয়ে গেছি। আমার আর কোনো প্রাপ্তি নাই। শুধু একটাই চাওয়া বাংলাদেশ ভালো থাকুক।’ লিখেছেন রাফি।

তবে গোলাম রাব্বানীর দাবি—এটি তার নম্বর নয়। এমনকি আগে রাফি যার সাথে কথা বলেছে হোয়াটসঅ্যাপে সেটিও তার কণ্ঠ নয়; এ বিষয়ে প্রশাসনকে যাচাইয়ের অনুরোধ জানাতে বলেন রাফিকে।

কিন্তু নম্বরটি গোলাম রাব্বানীর দাবি করে খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘একটু আগেই মেসেজটা পেলাম। একই নম্বর থেকে রাব্বানীর সাথে আগেও কথা হয়েছে। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। আমি অবশ্যই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনো এদের (গোলাম রাব্বানী) মতো খুনিরা এবং সন্ত্রাসীরা এভাবে ঘুরে বেড়াচ্ছে? তাদেরকে কেন গ্রেপ্তার করা যায়নি? ঘুরে বেড়াচ্ছে বলেই আজকে আমাকে হুমকিটা দিতে পারলো। আমার কিছু হলে অবশ্যই এই সরকারের সুশীলতার দায়ী থাকবে এবং যারা আমাদের মধ্যে সুশীল আছে তারাও এটার জন্য দায়ী থাকবে।’ তবে রাফির দেওয়া পোস্টে হুমকি দেওয়া নম্বরটি তার নয় দাবি করে গোলাম রাব্বানী তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মন্তব্য করেছেন।

মন্তব্যে তিনি লিখেছেন, ‘ভাইয়া, এটা আমার নাম্বার বা ভয়েস না। পোস্ট করার আগে তোমার খোঁজ খবর নেয়া ও ভেরিফাই করা উচিত ছিলো। ফেসবুক বা ইউটিউব থেকে কোন ভিডিও দেখেও তো আমার ভয়েস কম্পেয়ার করতে পারতা। এটুকু কমনসেন্স থাকা জরুরি। তুমি এই নাম্বারটা প্রশাসনকে দাও, নাম্বার ও ভয়েসের ব্যক্তিকে দ্রুত খুঁজে বের করতে বলো। ভালোভাবে না জেনে এভাবে কাউকে উদ্দেশ্য করে পোস্ট করা নেহায়েত বালখিল্যতা ও অর্বাচীনতা।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
১২৫ বার পড়া হয়েছে