ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

ছবি ছাড়া এনআইডি করার দাবীতে হবিগঞ্জে নারীদের সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি:-

ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি তৈরীর দাবিতে হবিগঞ্জে সমাবেশ ও মানববন্ধন করেছে পর্দানশীন নারী অধিকার পরিষদ।

আজ বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ সমাবেশ ও মানববন্ধন করা হয়।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। অথচ এই দেশে বিগত ১৬ বছর ধরে পর্দানশীল নারীরা এনআইডি সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তাই ছবি ছাড়া ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এনআইডি তৈরী করার সুবিধা দিতে হবে। এছাড়া পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার সময় মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করার দাবিও জানানো হয়।

চেহারা ও ছবি মিলিয়ে পরিচয় যাচাই পদ্ধতি দুর্নীতিবান্ধব, যা প্রতারণা ও জালিয়াতির সুযোগ তৈরী করে বলেও উল্লেখ করেন তারা।

‘পর্দানশীন নারী অধিকার পরিষদ’এর পক্ষে আহবায়ক আহমদ নিশা মীরসহ সকলে সমাবেশ শেষে স্থানীয় নির্বাচন কর্মকর্তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
২১৪ বার পড়া হয়েছে