ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি

রাত ১০টার পর বন্ধ থাকবে মাধবপুর ও চুনারুঘাট ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

দেশের সড়কগুলোতে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ডাকাতির ঘটনা। যে কারণে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে রাত ১০টার পর দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‍“ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত দশটার পরে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটির প্রায় ১৩ কিলোমিটার। এই সড়ক পাহাড় ও চা বাগানবেষ্টিত। যে কারণে মোবাইল নেটওয়ার্ক থাকে না। কেউ বিপদে পড়লেও সাহায্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আইনশৃঙ্খলা কমিটির সভা ও হবিগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট থাকবে পুলিশের। কেউ চুনারুঘাট যেতে চাইলে তাকে বিকল্প রাস্তা হিসেবে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে যাবার জন্য বলা হচ্ছে। ওই এলাকার স্থানীয়দের চলাচলে সহযোগিতা করবে পুলিশ।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
২৫৮ বার পড়া হয়েছে