ঢাকা ১২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের Logo হবিগঞ্জে বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ Logo ওসিকে গালিগালাজ করা হবিগঞ্জে উপজেলা বিএনপির সেই সভাপতি আটক

নবীগঞ্জে নাশকতার মামলায় দুই ইউপি সদস্য গ্রেফতার

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযানে দিলবাহার আহমেদ দিলকাছ (৬০) ওইকবাল হোসেন (৪৫) নামে দুই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দিলবাহার আহমেদ দিলকাছ (৬০) কুর্শি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও কুর্শি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবং কুর্শি গ্রামের মৃত তরিক আহমেদের ছেলে
অপরদিকে ইকবাল হোসেন (৪৫) আউশকান্দি ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি এবং ওই ইউনিয়নের জিহাদিপুর গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়- বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ কুর্শি ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে ইউপি সদস্য ও ইউনিয়ন কৃষকলীগের সভাপতি দিলবাহার আহমেদ দিলকাছকে গ্রেফতার করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দিলকাছ সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ লোক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন মানুষকে হয়রানি করাসহ তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে।

দিলকাছের গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অন্যদিকে এর আগে বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ আউশকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে ইউপি সদস্য ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেনকে গ্রেফতার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন- ঢাকা-সিলেট মহাসড়কের গজনাইপুরে প্রাইভেট কার পুড়ানোর ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলার তদন্তে দিলবাহার আহমেদ দিলকাছ ও ইকবাল হোসেনের সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
১০২ বার পড়া হয়েছে