ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

শায়েস্তাগঞ্জে অগ্নিকান্ডে পুড়েছে ১৫ দোকান

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ সুতাং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার সময় এই অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত।

স্থানীয়রা জানান- শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণ সুতাং বাজারের একটি দোকান থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।
আগুনে হারুন মিয়ার টং দোকান, ফারুক মিয়ার ফার্মেসি, অপরূপ কসমেটিকস, লিমন মিয়ার লাইব্রেরি, অবি শীলের সেলুন, বাদল পাল ট্রেইলার্স, আনিস মিয়ার লাইব্রেরি, সেলিম ফার্নিচার, দুংখী পাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সহিদ মিয়ার গ্যাস সিলিন্ডার, পরিমল ফার্মেসি, আজদু মিয়ার কীটনাশকের দোকান, মোশাহিদ মিয়ার দোকান, তাজু মিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আব্দুল আজিজের পোলট্রির দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ জানান- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূচনা হয়। ফায়ার সার্ভিস ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
১৫০ বার পড়া হয়েছে