ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

শায়েস্তাগঞ্জে মহাসড়কে বাসের ধাক্কায় পথচারি নিহত

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি॥

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারি পুরুষ (৩০) নিহত হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর এলাকার স্কয়ার কোম্পানির কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান- শ্যামলী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত ওই পথচারির ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওই পথচারিকে চাপা দিয়ে দ্রুত চলে যায় বাসটি। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। একই সাথে পিবিআইকে খবর দেয়া হয়েছে। তিনি বলেন- পিবিআই তার পিঙ্গার প্রিন্ট নেয়ার পর মরদেহ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
১২১ বার পড়া হয়েছে