ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন Logo হুইপ জি কে গউছের প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জ নূরপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ Logo এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন Logo চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ বাহুবল সাটিয়াজুরী রেলস্টেশনের পশ্চিম পাশে যুবকের মরদেহ উদ্ধার Logo খোয়াই নদীর ভাঙনের নেপথ্যে ‘অবৈধভাবে বালু উত্তোলন’, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শনিবার (১৮ জুলাই) র‌্যাব-৯, সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার মো. আকাশ আহম্মদ (২০) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও গ্রামের মো. সুরুজ মিয়া (৩৪)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার ভোরে র‌্যাব-৯-এর সিপিএসসি, সিলেট এবং সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি যৌথ দল শায়েস্তাগঞ্জ থানা মোড়ে অবস্থান নেয়। পরে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।
এ সময় একটি হলুদ-নীল রঙের ট্রাক থামানোর সংকেত দিলে ট্রাকে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে ট্রাকের টুল বক্স থেকে ৯৬ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইসকফ সিরাপ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ বার পড়া হয়েছে