ঢাকা ০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন Logo হুইপ জি কে গউছের প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জ নূরপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ Logo এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন Logo চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ বাহুবল সাটিয়াজুরী রেলস্টেশনের পশ্চিম পাশে যুবকের মরদেহ উদ্ধার Logo খোয়াই নদীর ভাঙনের নেপথ্যে ‘অবৈধভাবে বালু উত্তোলন’, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবন, প্রয়োগ ও ব্যবহারের দায়ে আফিল উদ্দিন জাদু (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার লেঞ্জাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে।
শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বানী চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(স) ও ৩৬(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করেন। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
অভিযানে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
৪ বার পড়া হয়েছে