ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট Logo বাহুবলে খরস্রোতা করাঙ্গী নদী এখন মরা খাল, দিশাহারা কৃষক Logo কর্মকর্তাদের শতভাগ দুর্নীতিমুক্ত থাকার তাগিদ এমপি গউছের

শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে ২৫টি সিলিং ফ্যান বিতরণ

সৈয়দ আজিজুর রহমান,শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

শায়েস্তাগঞ্জ সমিতি ইউকের পক্ষ থেকে ২টি মসজিদ ও ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে এসব বিতরণ করা হয়।

শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সভাপতি আব্দুল আহাদ সুমনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসানের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।

এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী, শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গাজীউর রহমান গাজী, উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুরসহ প্রমুখরা উপস্থিত ছিলেন।

সভায় শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে নেতৃবৃন্দরা বলেন- প্রবাসে থাকলেও দেশ ও দেশের মানুষের কথা মনে পড়ে। আমরা কিছু করার চেষ্টা করি। সেই চেষ্টা থেকে নানা সময়ে তৃণমূল মানুষের কল্যাণে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এবার সিলিং ফ্যান বিতরণ করেছি। আগামীতে আরও কিছু করতে চাই। আমাদের পরিকল্পনা রয়েছে শায়েস্তাগঞ্জে একটি বৃদ্ধাশ্রম করার। এজন্য উপজেলা প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্টদের সার্বিক সহযোগীতা কামনা করছি। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসন, সাংবাদিকসহ নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন- সেবামূলক কাজে আমাদের সার্বিক সহযোগীতা থাকবে। শায়েস্তাগঞ্জ সমিতি ইউকে সমজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করে মহৎ কাজের পরিচয় দিয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
১২৩ বার পড়া হয়েছে