ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

মৌলভীবাজারে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

জাাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা-২০২৪-২৫ সেশনের অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সহযোগিতা করতে বিভিন্ন

সেবা নিয়ে পাশে ছিল মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবির। ভর্তি-ইচ্ছুদের সহায়তায় শিবিরের পক্ষ থেকে ৪ টি ইনফরমেশন বুথ বসানো হয়। এসময় বিভিন্ন স্থান থেকে পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীদের কলম ও পানির বোতল উপহার দেওয়া হয়।

আজ শনিবার (৩১ মে ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষাটি একযোগে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে কয়েক হাজার পরিক্ষার্থী আসেন।

জানা যায়, শিক্ষার্থীদের সহায়তায় মৌলভীবাজার শহরের ৮ কেন্দ্রের মধ্যে সরাসরি ৪ টি তে সহায়তা বুথ বসানোর পাশাপাশি অনান্য বুথগুলোতে ভলান্টিয়ারের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করতে পাশে ছিলো ছাত্রশিবির মৌলভীবাজার সরকারি কলেজ শাখা । বুথগুলো থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পর্যাপ্ত খাওয়ার পানি, কলম, পেন্সিল প্রদান করা হয়। ইনফরমেশন বুথগুলোয় শিবিরের নির্ধারিত ভলান্টিয়াররা ভর্তি পরীক্ষার্থীদের নির্দেশনা দিয়ে সহায়তা করেছেন। তাছাড়া, প্রতিটি বুথে থাকা ভলান্টিয়াররা শিক্ষার্থীদের নির্ধারিত পরিক্ষা কেন্দ্র খুঁজে দিতে সহায়তা করে।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ বলেন, মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে আগত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় শহরের ৮টি পরিক্ষা কেন্দ্রের মধ্যে আমরা সরাসরি ৪ টিতে বুথ বসানোর পাশাপাশি বাকিগুলোতে আমাদের ভলান্টিয়াররা শিক্ষার্থীদের সহায়তায় কাজ করছেন।ছাত্রশিবির ছাত্রবান্ধব সংগঠন হিসেবে আমরা ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমরা শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি সহ বিভিন্ন যানবাহনের ব্যবস্থা করেছি। আমরা পরিক্ষার্থীদের জন্য পানি এবং কলম উপহারের ব্যবস্থা করেছি, তাছাড়া শিক্ষার্থীদের মোবাইল সংরক্ষণ করার জন্য আমরা একটা ব্যাগ সংগ্রহ করে তাদের নাম এন্ট্রি করে করে জমা রেখেছি, মূলত এসকল আয়োজন ছিলো ছাত্রদের সহায়তা করার জন্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
১৯১ বার পড়া হয়েছে