ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

জামায়াতের উদ্যোগে ৪ লক্ষ টাকার উপকরণ বিতরণ

অলি আহমদ মাহিন মৌলভীবাজার প্রতিনিধি,

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজনগর উপজেলা শাখার উদ্যোগে প্রায় ৪ লক্ষ টাকার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও স্বাবলম্বী হতে ইচ্ছুক ব্যক্তিদের সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৪টায় রাজনগর আইডিয়াল হাই স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অসহায় মহিলাদের সেলাই মেশিন, অসহায় ও দুস্তদের ছাগল, ঘর বিতরণের জন্য টিন, ক্ষুদ্র ব্যবসায়ীদের পুঁজি ও অটোরিকশা প্রদান করে জামায়াতে ইসলামী রাজনগর উপজেলা।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের (মৌলভীবাজার সদর-রাজনগর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য জনাব আব্দুল মান্নান।

বিতরণ করা উপকরণগুলোর মধ্যে ছিল ৫টি সেলাই মেশিন, ২ বান টিন, ২টি অটোরিকশা, ৫টি ছাগল এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নগদ পুঁজি। এসব উপকরণ বিতরণ করে জামায়াত কর্মসংস্থান সৃষ্টি ও দরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আমীর আবু রাইয়ান শাহিন এবং সেক্রেটারি মিসবাহ উল হাসান ও স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ। বক্তারা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
১৬০ বার পড়া হয়েছে